প্রথম টি–টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ এপ্রিল) : ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর এবার টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

এ ম্যাচে চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচের একাদশে নেই নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। কিউইদের হয়ে টস করতে এসেছিলেন নিক কেলি। অন্যদিকে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তানজিম সাকিব, শরীফুলের সঙ্গে পেস সামলাবেন রিপন। আর মেহেদী হাসানের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ