স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর অবস্থা সংকটাপন্ন, আছেন ভেন্টিলেশনে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ মার্চ) : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শনিবার সকালে মেডিকেল বোর্ড বৈঠকে সর্বশেষ পরিস্থিতি জানাবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ