সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ মার্চ) : প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার( ২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করেছে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আমরা ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি।

কিছু বিষয়ে আমরা উনার সঙ্গে কথা বলব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আটক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ভূমি দখলের অভিযোগ রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ