ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক (রাজবাড়ী), এবিসিনিউজবিডি, (২৫ মার্চ) : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়েছে। আজ বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে একটি বাস ফেরিতে ওঠার সময় পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ