সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ মার্চ) : পবিত্র শবেকদরের সরকারি ছুটির দিনও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। দুপুর ২টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, আজ পবিত্র শবেকদরের সরকারি ছুটি।

আগামীকাল ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকেই মূলত টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এরই মধ্যে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপনসংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ