আমিরাত উপকূলে তেলের ট্যাংকারে হামলা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৭ মার্চ) : সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ২৩ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলের ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। এতে জাহাজটির কাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, এ ঘটনায় জাহাজের কোনো ক্রু বা নাবিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার তথ্যও পাওয়া যায়নি।
এদিকে,ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, দূতাবাস কমপ্লেক্সে একটি বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোন ভূপাতিত করেছে বলেও দেখা যায়।
নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘তিনটি ড্রোন এবং চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়েছে, যার মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে আছড়ে পড়েছে।’
মনোয়ারুল হক/
