শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৯ মার্চ) : মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে উপজেলার গোয়ালদাহ বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
এর আগে ওইদিন দুপুরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ সালেক মূহিদ বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেন। দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মওলা ঘটনার সত্যতার সুপারিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
এ সময় বিক্ষোভকারী দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক সদস্য,শাহজাহান শেখ, শৈলেন্দ্রনাথ দেউড়ি, রাবেয়া বেগমসহ এলাকার সাধারণ গরীব জনগন বলেন,মেম্বর দিলীপ কুমার মজুমদার সাধারণ মানুষের কাছ থেকে ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে ২ হাজার থেকে ৫ হাজার টাকা নিয়েছে। শুধু তাই নয়, তিনি বিভিন্ন সরকারি কার্ড ও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে টাকা নেন। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং মেম্বারের উপযুক্ত বিচার চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিত জানান, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ হাতে পাইনি, হয়তো দপ্তরে জমা হতে পারে।
মনোয়ারুল হক/
