পটুয়াখালীতে চার ঘণ্টায় ৩১.৫ শতাংশ ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক (পটুয়াখালী), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : পটুয়াখালীর চারটি আসনে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চার ঘণ্টায় জেলায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১ থেকে পটুয়াখালী-৪ এই চারটি আসনের সবকটি ভোটকেন্দ্র থেকেই ভোটগ্রহণের তথ্য সংগ্রহ করা হয়েছে।

আসনভিত্তিক ভোটগ্রহণের তথ্য অনুযায়ী পটুয়াখালী-১ আসনে মোট ১৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৩টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে ভোট পড়েছে ২৭ শতাংশ। পটুয়াখালী-২ আসনে ১১৫টি ভোটকেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ হয়েছে এবং সেখানে ভোট পড়েছে ৩৫ শতাংশ। পটুয়াখালী-৩ আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে ভোটের হার ৩২ শতাংশ। পটুয়াখালী-৪ আসনে ১১১টি ভোটকেন্দ্রের সবগুলো থেকেই তথ্য পাওয়া গেছে, এ আসনেও ভোট পড়েছে ৩২ শতাংশ।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, জেলার চারটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ