শ্রীপুরে নির্বাচনী প্রচারণায় মোল্যা সমসুর রহমান সামসু

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলায় জোরদার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শ্রীপুর উপজেলার ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক মোল্যা সমসুর রহমান সামসু।

মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের কৃতি সন্তান মোল্যা সমসুর রহমান সামসু আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনায় গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম, গঞ্জ, পাড়া ও মহল্লায় ঘুরে ময়মুরুব্বি ও সাধারণ ভোটার মা-বোনদের সঙ্গে মতবিনিময় করেন।

অক্লান্ত পরিশ্রমে সারাদিন ধরে ভোট প্রার্থনা করতে দেখা যায় মোল্যা সমসুর রহমান সামসুকে। গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“ভোট একটি আমানত। এই আমানত জনগণ কখনো টাকার কাছে বিক্রি করবে না। আমরা বিগত ১৬/১৭ বছর ভোট দিতে পারিনি। ২৪-এর আন্দোলনের মাধ্যমে এ দেশের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের আমানত ভোটটি ধানের শীষে দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন।”

মোল্যা সমসুর রহমান সামসু বলেন, “মাগুরা-১ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে যদি মাগুরা ও শ্রীপুরবাসী বিপুল ভোটে জয়যুক্ত করতে পারেন, তাহলে আমরা ইনশাআল্লাহ মাগুরা ও শ্রীপুরে মাদকমুক্ত একটি সমাজ গড়ে তুলবো।”

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ