ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ ডিসেম্বর) : ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা বিবেচনা করে আজ বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইভ্যাক বাংলাদেশ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর ভিসা আবেদন কেন্দ্রের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

এতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর আজকের জন্য স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ