ওসমান হাদির ওপর হামলা: হত্যাচেষ্টাকারী ফয়সলের মা-বাবা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ ডিসেম্বর) : শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের মা ও বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব-১০। অভিযানে ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা হাসি বেগম (৬০)-কে গ্রেপ্তার করা হয়।
মনোয়ারুল হক/
