মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর) : ঢাকার একটি আদালত মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া এই পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রতিশ্রুতির বিনিময়ে আসামিরা বাদীর কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নিয়েছিলেন। পরে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করার পাশাপাশি টাকা ফেরত চাওয়ার সময় বাদীকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল, তবে তারা উপস্থিত না হওয়ায় গত ৩ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। ১০ নভেম্বর সেই পরোয়ানা জারি করা হয়। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৮ ডিসেম্বর।

মামলা ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ