সালমান হারাবেন শাহরুখকে

saharukh vs salman শাহরুখ সালম্যানবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বলিউডের দুই রাঘব বোয়ালের মধ্যকার শীতল সম্পর্ক সিনেমাপ্রেমীদের জন্য নতুন নয়। আর এবার নিজেদের প্রতিযোগিতা বক্স অফিসে দেখাতে চান সালমান-শাহরুখ।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখের সঙ্গে ব্যক্তিজীবনে নয় বরং বক্স অফিসে প্রতিযোগিতা করতে চান সালমান।

সম্প্রতি সালমান তার নতুন অনুষ্ঠান ‘বিগ বস সেভেন’-এর সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে তার পুনর্মিলনের ব্যাপারে কথা বলেন। তিনি আরও বলেন, বাস্তবে শাহরুখ তার বন্ধু কিন্তু বক্স অফিসে শাহরুখকে হারাবেন তিনি।

সালমান বলেন, “ওটা রমজান মাস ছিল। আমি যা করেছি তা আসলে সবারই করা উচিত। কাউকে জড়িয়ে ধরা এবং হাত মেলানো অবশ্যই ভালো কাজ। আমি যদি এমন একটি কাজ না করতাম তবে নিজের মধ্যে মনুষ্যত্ব খুঁজে পেতাম না। আর যদি কাউকে হারাতে চাই, তবে নিজের অভিনয় দিয়ে আমি তাকে হারাব।”

এখানেই শেষ নয়, ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সাফল্যের জন্য শাহরুখকে শুভেচ্ছাও জানান সালমান।

তিনি বলেন, “যেমন শাহরুখ চেন্নাই এক্সপ্রেসের মতো একটি সিনেমায় অভিনয় করেছেন, আমি এমন কোনো সিনেমায় অভিনয় করতে চেষ্টা করব। আমির তার ‘ধুম থ্রি’ দিয়ে আমাদের হারাতে তৈরি হয়ে আছেন; আর এই তালিকায় নতুন যোগ হয়েছেন রণবীর কাপুর। এটা খুবই ভালো যে আমরা একে অপরকে আমাদের অভিনয় দিয়ে হারাতে চেষ্টা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ