মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়লেন কাদের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ এপ্রিল ২০১৯): হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সিঙ্গাপুর সময় অনুযায়ী বেলা ৩টার দিকে ছাড়পত্র পেয়ে সোয়া ৩টায় একটি কালো গাড়িতে করে হাসপাতাল ছাড়েন তিনি। এ সময় উপস্থিত সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু জানিয়েছেন, হাসপাতালের পাশেই তার জন্য বাসা ভাড়া করা হয়েছে। তিনি সেখানেই উঠেছেন। ফলোআপ ট্রিটমেন্টের জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে সেখানে থাকবেন তিনি।

চিকিৎসকের অনুমতি মিললে শিগগিরই তাকে দেশে আনা হবে বলেও জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। আর আজ ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ