রাজধানীতে গুলিতে যুবক নিহত

kh00nরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছিলেন।

শনিবার রাত পৌনে ৯টার দিকে নটরডেম কলেজের সামনে মো. সাব্বিরকে (২৪) গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এবিসি নিউজ বিডিকে বলেন, নিহত সাব্বির মতিঝিল এলাকায় থাকতেন। তার বুকের মাঝখানে একটি গুলির চিহ্ন রয়েছে।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান এবিসি নিউজ বিডিকে জানান, মুগদা এলাকার সাব্বির দুবাইয়ে ওয়েন্ডিংয়ে কাজ করতো। কিছুদিন আগে তিনি দেশে ফিরে আসেন।

মতিঝিল এলাকায় একজনের কাছে কিছু টাকা পাবে এবং এই টাকা নিতে তিনি গিয়েছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

“ওই যুবকসহ তিনজন রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা মটর সাইকেলে এসে সাব্বিরকে গুলি করে পালিয়ে যায়।”

ঘটনার সময় থাকা অপর দুই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ