তনু হত্যার প্রতিবাদে কুমিল্লার পথে রোডমার্চ

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৭ মার্চ ২০১৬) : কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকার শাহবাগ থেকে কুমিল্লা অভিমুখে রোডমার্চ করছে গণজাগরণ মঞ্চ।

২৭ মার্চ (রোববার) সকাল ১০টার দিকে শাহবাগ সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় এ রোডমার্চ। পথে পথসভা ও গণসংযোগের মধ্য দিয়ে কুমিল্লার টাউন হলে গিয়ে শেষ হবে এই রোডমার্চ।

ছয়টি বাসে মঞ্চের নেতাকর্মীরা রোডমার্চে রওনা হয়েছেন। বহরের সামনে একটি পিকআপভ্যানে সাংস্কৃতিক পরিবেশনা ও স্লোগান চলছে।

যাত্রার শুরুতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘তনু হত্যার বিচার দাবিতে সারাদেশের মানুষ আজ সোচ্চার। এই হত্যার বিচার দাবিতে মানুষের চাওয়াকে নানাভাবে বাধাগ্রস্ত ও আড়াল করার চেষ্টা করা হচ্ছে।’

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ