নারী দিবসে সম্মাননা পাচ্ছেন সুচন্দা ও রুনা লায়লা

বিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশের বিনোদন জগতের শীর্ষস্থানীয় কীর্তিমতি নারী রুনা লায়লা এবং কোহিনূর আখতার সুচন্দা আন্তর্জাতিক নারী দিবসে আলোকিত নারী সম্মাননা পেতে যাচ্ছেন। অভিনেত্রী সুচন্দার আলোয় ভরেছে চলচ্চিত্র শিল্প, আর বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা আলোকিত করেছেন সংগীতাঙ্গন।

৮ মার্চ (মঙ্গলবার) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে জাঁকজমক আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরটিভি জয়া আলোকিত নারী ২০১৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এখানেই চলচ্চিত্র অভিনয়ের জন্য সুচন্দা ও সংগীতের জন্য রুনা লায়লার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার আটজন আলোকিত নারীকে সম্মাননা দেওয়া হবে। অন্যরা হলেন শিক্ষায় জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ, ভাষা আন্দোলনে ভাষাসৈনিক রওশান আরা বাচ্চু, সাহিত্যে নাসরিন জাহান, নারী উদ্যোক্তায় গোলাপ বানু, ক্রীড়ায় মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শীলা। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে সরাসরি সম্প্রচার করবে আরটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ