মাশরাফিদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

sheikh shekh hasina শেখ হাসিনামনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার এক অভিনন্দন বার্তায় বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করায় মাহমুদউল্লাহ রিয়াদকেও বিশেষ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
ক্রিকেটভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত আজকের এ খেলায় বাংলাদেশ দল ১৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে এক অভূতপূর্ব বিজয় অর্জন করে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
কোয়ার্টার ফাইনালে যাওয়ায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক–সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ