আনুশকার টানে এবার স্পেনে কোহলি

virat kohli and anushka sharmaবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আনুশকা-বিরাট কোহলীর গল্প নতুন কিছু নয়। সেই যে একটি বিজ্ঞাপনের শুটিং এ তাদের পরিচয়, এরপর পরিণয়। তারপর থেকে কেও থেমে থাকেননি আর। বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তারা। দু’জন দু’জনাকে একনজর দেখার জন্য ছুটে গেছেন এক দেশ থেকে অন্য দেশে। একবার আনুশকা সোজা গিয়ে হাজির ক্রিকেটের মাঠে তো অন্যবার বিরাট চলে গেছেন শুটিং স্পটে। শুধুই কি একনজর দেখা, হয়েছে তো অনেক কিছুই। তার প্রমাণও মিলেছে বারবার। এবার আনুশকা নয়। বিরাট ছুটে গেলেন সদূর স্পেনে। প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য এ লম্বা সফর তার। বর্তমানে আনুশকা স্পেনের বার্সেলোনায় আছেন ‘দিল ধাড়কান দো’ ছবির শুটিংয়ে। সেখানে একটি হোটেলে ভক্তদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে এ জুটিকে। জানা গেছে, সেখানে তারা পুরোদস্তুর দম্পতির মতো সময় কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ