আলিয়া শুটিংয়ে আঘাত পেয়েছেন !

Aliya vhat আলিয়া ভাটবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে সবসময় কানাকানি চলে বলিউড পাড়ায়। ভক্তদেরও আগ্রহের শেষ নেই তাকে নিয়ে। তাইতো আলিয়া যা করেন সেটাই হয়ে যায় খবর। সম্প্রতি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির একটি গানের শুটিং করতে আঘাত পেয়েছেন আলিয়া। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছবির গানের শুটিং শেষ করেন। কিন্ত শুটিং শেষ করার কিছুক্ষণ পরেই আঘাত প্রাপ্ত স্থানের ব্যাথা ওঠে চরমে। পরে এমআরই স্ক্যান করে দেখা যায় তার লিগামেন্টে আঘাত লেগেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ি প্রায় ১০ দিন বিছানাতেই কাটাতে হবে আলিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ