বিশ্বকাপের পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

jattrabari যাত্রাবাড়ীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফিফা ওয়ার্ল্ডকাপ উপলক্ষে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীতে যুবকের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় নিজ ওর্য়াকশপের টিনের চালে আজেন্টিনার পতাকা লাগাতে গিয়ে সজল (২০) নামের ওই যুবকের মৃত্যু হয়। রোববার বেলা সাড়ে ১০টার দিকে ৭৬/খ দক্ষিণ যাত্রবাড়ীর ২নং গেট বিবির বাগিচার সার্জিক্যাল ওর্য়াকশপে এই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রিয়দল আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎর্স্পৃষ্ট হয়ে টিনের চাল থেকে তিনি নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম আবদুল জব্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ