আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০৩

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১০৩ জন নিহত হয়েছেন। রাজধানী আলজিয়ার্স থেকে ৫শ’ কিলোমিটার পূর্বের আউম আল বাউয়াগি প্রদেশের পর্বতাঞ্চল এলাকায় সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হলে তারা নিহত হন।

আবহাওয়া খারাপ থাকার কারণে পূর্বাঞ্চলীয় কন্সট্যান্টাইন শহরের দিকে যাওয়ার সময় সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ মোট ৯৯ জন যাত্রী ছিলেন। পাশপাশি এতে চারজন চালক ও সহকারী ছিলেন।

বিমানে আরোহীদের কেউই জীবিত নেই বলে জানিয়েছে আলজেরিয়ার বিভিন্ন সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রথমে পর্বতের সঙ্গে ধাক্কা লেগে পরে এটি বিধ্বস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ