সূত্রাপুরে বস্তাবন্দি জীবিত যুবক উদ্ধার

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  পুরান ঢাকার সূত্রাপুরের কলতাবাজার এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় রবিউল ইসলাম (২৬) নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিউলের বাবা মোহাম্মদ ফারুক মিয়া জানান, মঙ্গলবার ভোর ৫ টার দিকে কলতাবাজারের আব্দুল হক লেনের বাসার সামনে থেকে আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছিলাম। ওই সময়ে দেখতে পাই একটি বস্তার মধ্যে কি যেন নড়াচড়া করছে। পরে আমি বস্তার মুখের বাঁধন খুলে দেখতে পাই তার মধ্যে আমার ছেলে রয়েছে। তবে রবিউলকে কে ওই বস্তার মধ্যে রেখেছে এ ব্যাপারে আমার কিছু জানা নেই।

বর্তমানে রবিউল অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নানা রকম পরীক্ষা নীরীক্ষা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ