পল্লবীতে পুলিশের ধাওয়ায় জামায়াত নেতা নিহত

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃরাজধানীর পল্লবী এলাকায় পুলিশের তাড়া খেয়ে ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (৩৫) নামের এক জামায়াতের নেতা নিহত হন। তিনি জামায়াতের দারুসসালাম থানার আমির ছিলেন।

পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে পল্লবীর কালসী এলাকায় জামায়াত শিবির একটি মিছিল বের করে। এসময়ে পুলিশ তাদেরকে তাড়া দিলে জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করেন। এসময় একটি ট্রাক বিল্লাল হোসেনকে  ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহেষকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ