দিল্লির রাজপথে পুতিনের চলমান দুর্গ ‘অরুস সেনাট’

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১২ সেপ্টেম্বর): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্রিকস সম্মেলন উপলক্ষে নয়াদিল্লি সফর এবং তার অতি-সুরক্ষিত বিলাসবহুল লিমুজিন ‘অরুস সেনাট’-কে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এই বিশেষ বাহনটিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রায়শই ‘চলমান দুর্গ’ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

নয়াদিল্লিতে পৌঁছানোর পর পুতিনের নিজস্ব নিরাপত্তা বহরের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই সাঁজোয়া লিমুজিনটি। রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ প্রচেষ্টায় নির্মিত এই গাড়িটি রাশিয়ার নিজস্ব প্রযুক্তির ‘করতেঝ’ প্রকল্পের আওতায় প্রথম বাজারে আসে ২০১৮ সালে। সোভিয়েত আমলের ঐতিহ্যবাহী লিমুজিনের আদলে এর নকশা তৈরি করা হয়েছে।

প্রযুক্তির দিক থেকে গাড়িটিতে রয়েছে ৪ দশমিক ৪ লিটারের টুইন-টার্বোচার্জড হাইব্রিড ইঞ্জিন। ৯-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সমন্বয়ে এটি প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি এবং ৮৮০ এনএম টর্ক প্রদানে সক্ষম। এর বডি সম্পূর্ণ বুলেটপ্রুফ এবং যেকোনো ধরনের বিস্ফোরণ প্রতিহত করতে সক্ষম। সেই সঙ্গে এতে যুক্ত করা হয়েছে অ্যাডভান্সড ব্রেকিং সিস্টেম, লেন ডিপার্চার ওয়ার্নিং এবং অ্যাক্টিভ ক্রুজ কন্ট্রোলের মতো আধুনিক সব নিরাপত্তা ফিচার। অত্যন্ত প্রতিকূল আবহাওয়াতেও এটি নিরবচ্ছিন্নভাবে চলতে পারে এবং এর সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

রাশিয়ায় সাধারণ ক্রেতাদের জন্য এই বিশেষ গাড়িটির বার্ষিক উৎপাদন সীমিত রাখা হয়েছে, যেখানে প্রতি বছর মাত্র ১২০টি ইউনিট তৈরি করা হয়। এর বাজারমূল্য প্রায় ১৮ মিলিয়ন রুবল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৬৩ লাখ টাকার সমপরিমাণ। সূত্র: এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ