২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভার বৈঠক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ জুন) : জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে বসেছে মন্ত্রিপরিষদের বিশেষ সভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদে আনুষ্ঠানিক বাজেট পেশ করার ঠিক পূর্বমুহূর্তে মন্ত্রিপরিষদের এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এই সভাতেই আগামী অর্থবছরের সামগ্রিক বাজেট রূপরেখার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আজকের এই বিশেষ বৈঠক সমাপ্তির পর, বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। এরপরই অর্থমন্ত্রী দেশের নতুন অর্থবছরের এই বাজেট মহান সংসদে উপস্থাপন করবেন।
মনোয়ারুল হক/
