“নিরাপদ থাকতে চাইলে এ অঞ্চল ছাড়ুন”: যুক্তরাষ্ট্রকে ইরানের চরম হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১০ জুন) : যুক্তরাষ্ট্রকে এক কঠোর বার্তা দিয়ে মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি। ওয়াশিংটনকে সতর্ক করে তিনি জানিয়েছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে মার্কিন বাহিনীদের এই অঞ্চল থেকে পাতাড়ি গুটানো উচিত।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরঘচি দাবি করেন, ওয়াশিংটন মূলত ইরানের ধৈর্য ও দৃঢ়তার পরীক্ষা নিচ্ছে। তবে তেহরান যে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির মুখে হাত গুটিয়ে বসে থাকবে না, বরং তাদের সশস্ত্র বাহিনী এর দাঁতভাঙা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।

পররাষ্ট্রমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে অতীতেও বিদেশি শক্তির হস্তক্ষেপের ইতিহাস কখনোই সুখকর হয়নি। তাই এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থেই মার্কিন উপস্থিতির অবসান ঘটা জরুরি।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে মার্কিন হামলার খবরের পর দুই দেশের মধ্যকার পুরনো উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। ওয়াশিংটনের সেই পদক্ষেপের পর এবার পাল্টা আঘাতের প্রকাশ্য হুঁশিয়ারি দিল তেহরান।

নিজের বার্তার গভীরতা বোঝাতে এক্স-এর ওই পোস্টে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর একটি ছবিও জুড়ে দেন আরঘচি, যেখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল— চিরন্তন পারস্য উপসাগর

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ