ওয়াকফ উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ মে) : প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা, উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ