পদত্যাগ করবেন না মমতা, কলকাতায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৫ মে) : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কলকাতার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। কখন পদত্যাগ করছেন— এমন প্রশ্নের জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’

মমতা আরও বলেন, ‘এমনি জিতলে কোনও অভিযোগ থাকত না। হার-জিত থাকেই। কিন্তু তা হয়নি। আমরা হারিনি। ওরা লুট করেছে।’

ভোট গণনাকেন্দ্র মারধরের শিকার হয়েছেন অভিযোগ করে মমতা বলেন, ‘সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে আমার এজেন্টদেরও ঢুকতে দেয়নি। সিসিটিভি বন্ধ রেখে ভেতরে ওরা আমার পেটে লাথি মেরেছে, পেছনে লাথি মেরেছে। নারী হিসেবে আমি অপমানিত। আমার সঙ্গেই এটা হল, তা হলে অন্যদের কী ভাবে অত্যাচারিত হতে হচ্ছে, বোঝা যাচ্ছে। দল কর্মীদের পাশে আছে। আমরা লড়াই চালিয়ে যাব। ঘুরে দাঁড়াব।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ