ভারত থেকে পুশইন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ মে) : বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে । তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারত এগিয়ে আসবে; সেই প্রত্যাশার পাশাপাশি এ সমস্যা সমাধানে চীনের মহাপরিকল্পনা নিয়ে আলোচনাও অব্যহত রাখবে ঢাকা।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারত থেকে পুশইনের কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন আসামের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছিলেন আমরা কড়া প্রতিবাদ করেছি। এ বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।’

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চীন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।’

মন্ত্রী বলেন, তিস্তা সে অঞ্চলের মানুষের বাঁচা-মরার বিষয়। সে অঞ্চলের সমস্যা সুরাহা করা প্রধানমন্ত্রী ও সরকারের অঙ্গীকার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ