ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ মে) : আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চারদিনের জেলা প্রশাসক সম্মেলন। এবারের সম্মেলন হবে চার দিন। এবারের সম্মেলনে ডিসিদের প্রতি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে।

শনিবার (২ মে) জেলা প্রশাসক সম্মেলন নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা জনান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, গতবার ডিসি সম্মেলন হয়েছিল তিন দিনের। এবার হবে চার দিনের ডিসি সম্মেলন। এবারের সম্মেলনে মোট অধিবেশন হবে ৩৪টি। ৫৬টি মন্ত্রণালয় এসব অধিবেশনে অংশ নেবে।
৩ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে, ৪ মে সন্ধ্যা ৭টায় স্পিকারের সঙ্গে এবং ৫ মে বিকেল ৪টায় প্রধান বিচারপতির সঙ্গে ডিসিদের বৈঠক হবে।

তিনি জানান, গতবারের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্তের মোট ৪৪ শতাংশ বাস্তবতায়ন হয়েছে গত এক বছরে।

কেবিনেট সেক্রেটারি আরও বলেন, জনগণের কাছে নতুন সরকারের যে জবাবদিহিতা রয়েছে, সেগুলো নিয়ে ডিসিদের সঙ্গে ডিটেইলস আলোচনার জন্য এবারের সম্মেলন চার দিনের করা হয়েছে।

তিনি আরও জানান, গণতান্ত্রিক উত্তরনে নতুন সরকারের কাছে জনগণের কী কী চাওয়া আছে, প্রশাসনের পক্ষ থেকে সেগুলো নিয়ে ডিসিদের কাজ করার নির্দেশনা থাকবে সরকারের পক্ষ থেকে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তাগিদ থাকবে সম্মেলনে।

নাসিমুল গনি আরও বলেন, ১ কোটি ৭৩ লাখ টাকা ছিল গত বারের ডিসি সম্মেলনের বাজেট। খরচ হয়েছিল ১ কোটি ২ লাখ টাকা। এবারের বাজেট ৭১ লাখ টাকা।

সচিব বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যাতে জেলা প্রশাসকরা কাজ করতে পারেন, সে ব্যাপারে কাজের স্বাধীনতা চেয়েছে ডিসিরা। এ ব্যাপারে সরকারের কঠোর বার্তা থাকবে, এই সম্মেলনে যাতে সব ধরনের প্রভাবমুক্ত হয়ে কাজ করেন তারা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ