থানায় ঢুকে পুলিশকে মারধরের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (গাইবান্ধা), এবিসিনিউজবিডি, (২৭ মার্চ) : গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৪) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোর রাতে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান চালিয়ে গৃধারীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এছাড়াও তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

উল্লেখ্য গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ, জামায়াত নেতাসহ ৯ জনের নামে মামলা

ওসি সরোয়ার আলম বলেন, এ ঘটনায় এ পর্যন্ত মোট দুইজনকে আটক করা হয়েছে।

এদিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম ও জামায়াতের নেতা-কর্মীরা থানায় যান।

জামায়াত নেতারা সাংবাদিকদের বলেন, তাদের কোনো কর্মী এই ঘটনায় জড়িত আছে কিনা থানার সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ