শহিদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ মার্চ) : ‘‘অতীতে জিয়াউর রহমানকে ও দেশের জন্য তার অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে। ১৯৭২ সালের ২৬ মার্চ শহিদ জিয়ার লেখা ‘একটি জাতির মুক্তি’ প্রবন্ধটি প্রকাশিত হয়। সেসময় মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। তখন একজন মুক্তিযোদ্ধাও এ বইয়ের কোনো বিষয় নিয়ে বিরোধীতা করেন নাই। এতেই প্রমাণ হয় শহিদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র’’।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘অতীত নিয়ে সবসময় পরে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে দু’চোখই অন্ধ। অতীতকে ভুলে যাওয়া যাবে না, আবার অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে, যা ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে এমন কোনো কিছু করা যাবে না, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে।’

তিনি বলেন, ‘আকাঙ্খা সীমাহীন হলেও, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। ঐক্যবদ্ধভাবে সবাই মিলে দেশের জন্য কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গঠন করা সম্ভব।’

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ১৮ বছর অনেক লড়াই সংগ্রাম হয়েছে, বিএনপি লড়াই চালিয়ে গেছে, মাথানত করে নাই। নতুন করে এক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী। তার নেতৃত্বেই বিনির্মিত হবে নতুন বাংলাদেশ।’

স্বাধীনতার ৫৫ বছর পরে আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা পাকিস্তানী হানাদারদের সহযোগিতা করেছে, যারা দেশের মা বোনদের সম্ভ্রম হানিতে সহযোগীতা করেছে— সেই অপশক্তি আবার নানা ষড়যন্ত্র করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ