চট্টগ্রাম বন্দরে চলতি মাসে এসেছে জ্বালানিবাহী ২৭ জাহাজ

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২২ মার্চ) : চট্টগ্রাম বন্দরে চলতি মাসে ২৭টি জ্বালানিবাহী জাহাজ এসেছে। আরও দুটি জাহাজ বন্দরে আসার পথে রয়েছে। এসব জাহাজে এলপিজি, এলএনজি, বেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি রয়েছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি মাসের শুরু থেকে ২২ মার্চ পর্যন্ত ২৫টি জাহাজের জ্বালানি খালাস হয়েছে। ওমান থেকে আসা ‘এলপিজি সিভান’ নামক এলপিজিবাহী জাহাজের খালাস কার্যক্রম চলমান আছে। পাশাপাশি থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা ‘এবি অলিভিয়া’ নামক জাহাজ বন্দরের বহির্নোঙরে ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া দুটি জ্বালানিবাহী জাহাজ ‘বুয়েক বোর্নহোম’ ও ‘মর্নিং জেন’ আগামী ২৫ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌছার কথা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ