বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ নভেম্বর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর এক যৌথসভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ নেই উল্লেখ করে রিজভী বলেন, সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে। যেকোনো অরাজকতা জনগণই প্রতিহত করবে। ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচির নিরাপত্তাও জনগণ নিশ্চিত করবে বলে জানান তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ