৫ মন্ত্রী ও ১ উপদেষ্টার নাম সংশোধন করে প্রজ্ঞাপন

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ মার্চ) : মন্ত্রিসভার পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নামের বানান সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার (৮ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

গত ১৭ ফেব্রুয়ারি গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভার সদস্যদের নামের বানান ও পদবিতে সূক্ষ্ম কিছু পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশোধিত নামগুলো হলো অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম পরিবর্তন করে করা হয়েছে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নাম করা হয়েছে ‘আবদুল আউয়াল মিন্টু’। ধর্মমন্ত্রী ‘কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ করা হয়েছে।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের নাম ‘মোহাম্মদ আমিন উর রশিদ’। পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম সংশোধন করে ‘মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’ করা হয়েছে।

এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামের নাম সংশোধন করে করা হয়েছে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’।

অন্যদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের নাম সংশোধন করে ‘হাফিজ উদ্দিন আহমদ’ করার আবেদন করেছেন। এরই মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর এ-সংক্রান্ত আবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ