সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ মার্চ) : সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।

সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে।

আজ (সোমবার) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ