মাগুরা শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (১ ফেব্রুয়ারি) : মাগুরার শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক পরিচালিত এ অভিযানে ৩১ জানুয়ারি রাত ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত রাত্রিকালীন টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন বিএ-১১১১৬ ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়।
অভিযান চলাকালে মাগুরা জেলার শ্রীপুর থানার অন্তর্গত বারিশাট এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তি মোঃ রিফাত মোল্লা (২৩) ও মোঃ মোসাব্বির সরদার (১৮)-এর বিরুদ্ধে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি শেষে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ১০৫ পিস এবং মাদক সেবনের উপকরণ ২টি উদ্ধার করা হয়। এ সময় উক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়—
১. মোঃ রিফাত মোল্লা (২৩)
পিতা : মোঃ সৈয়দ আলী মোল্লা
গ্রাম : সারঙ্গদিয়া
উপজেলা : শ্রীপুর
জেলা : মাগুরা
২. মোঃ মোসাব্বির সরদার (১৮)
পিতা : মোঃ আরজু সরদার
গ্রাম : ছোনগাছা
উপজেলা : শ্রীপুর
জেলা : মাগুরা
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের জব্দকৃত মাদকদ্রব্যসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিদ্র: আসুন আমরা সবাই মিলে মাদক, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
মনোয়ারুল হক/
