ভাবির লাথিতে দেবরের মৃত্যু !

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় পাওনা টাকা চাওয়ায় ভাবির লাথিতে দেবরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনায় ভাবিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিমলা বাজার এলাকার প্রদীপ চন্দ্র ঘোষ (৪৫) তাঁর ভাবি বিভা ঘোষের (৪৮) কাছ থেকে পাওনা ৮০০ টাকা ফেরত চান। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ উঠেছে, কথা-কাটাকাটির একপর্যায়ে প্রদীপের নিম্নাঙ্গে লাথি মারেন বিভা। এতে প্রদীপ অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন প্রদীপকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রদীপের স্ত্রী রেবা ঘোষ (৩৫) অভিযোগ করেন, ‘আমার স্বামীকে তাঁর ভাবি লাথি মারছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, প্রদীপের নিম্নাঙ্গে লাথি মারা হয়েছে। এতে তাঁর মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, প্রদীপের ভাবি বিভা ঘোষকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ