ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদের সামনে আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ফজলুল হক বলেন, আজ বিকেলে তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা করে। ট্রেনটি পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদের সামনের আউটার সিগন্যালের কাছে আসার সময় ওই নারী রেললাইনের মাঝ দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের চালক সতর্কতা বাঁশি বাজান। কিন্তু তা টের না পাওয়ায় ওই নারী ট্রেনে কাটা পড়েন।

বাংলাদেশ রেলওয়ে সরিষাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইয়ার আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ