ফরিদপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ফরিদপুরে সন্দেহভাজন দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিনের ভাষ্য, রাতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ফাঁকা গুলি ছুড়লে ডাকাতদের মধ্যে গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ১০টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ