সাকিব–রিয়াজের জরিমানা

Shakib Wahab Riazস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১১৮তম ওভার। সাকিব আল হাসানের উদ্দেশে কিছু একটা বলেছিলেন ওয়াহাব রিয়াজ। কিন্তু সাকিব হজম করেননি। আঙুল উঁচিয়ে এগিয়ে আসা রিয়াজের দিকে একই ভঙ্গিতে পাল্টা জবাব দিয়েছেন। মাঠের আম্পায়ার পরিস্থিতি শান্ত করলেও জরিমানা থেকে রেহাই মেলেনি দুজনের। আচরণবিধি ভাঙার অপরাধে দুজনের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
দুই খেলোয়াড়ই অপরাধ স্বীকার করে নেওয়ায় ম্যাচ রেফারি জেফ ক্রো আর আনুষ্ঠানিক শুনানি ডাকেননি। ক্রো তাঁর বিবৃতিতে বলেছেন, ‘একে অন্যের দিকে বিশেষ ভঙ্গি করা বা মুখের ওপর আঙুল তাক করার মতো ঘটনা আমরা দুজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে আশা করি না। ক্রিকেটে এর কোনো জায়গা নেই। আন্তর্জাতিক ক্রিকেটারদের মনে রাখা উচিত তাঁদের খেলা লাখো মানুষ দেখে। তাই তাঁদের আবেগ নিয়ন্ত্রণ করে পারস্পরিক শ্রদ্ধা দেখানো উচিত।’ পঞ্চম দিনে টেস্ট নিয়ে গিয়ে ড্র করায় দুই লাখ টাকা ম্যাচ ফি পেয়েছেন সাকিব। সেখান থেকে ৬০ হাজার টাকা আক্কেলসেলামি গুনতে হচ্ছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ