খালেদার হুঙ্কারে শেখ হাসিনার তখত নড়বড়ে হবে: মির্জা আব্বাস

Mirja Abbas মির্জা-আব্বাসসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়ার হুঙ্কারে শেখ হাসিনার তখ্ত নড়বড়ে হয়ে যাবে। টিকে থাকতে পারবেন না।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস এ মন্তব্য করেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আমরা দেখব সরকারের কাছে কত গুলি আছে। গুলি বুকে নেওয়ার জন্য আমরা প্রস্তুত। গুলি শেষ হয়ে গেলে কী করবেন? মানুষ আপনাদের ছাড়বে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভাসানীর জন্ম না হলে অনেক রাজনৈতিক নেতার জন্ম হতো না। কেন জাতীয় পর্যায়ে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে না।’ তিনি বলেন, আওয়ামী লীগের কী ভাসানীর প্রতি কোনো ঋণ নেই? আওয়ামী লীগের কোনো কৃতজ্ঞতাবোধ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ