বিএসএফের গুলিতে মুন্সীপুর সীমান্তে বাংলাদেশি নিহত

BSF বিএসএফরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চুয়াডাঙ্গাঃ দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহাদ আলী (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আহাদ পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।

বিজিবি-৬ এর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন রাখাল গরু আনতে ভারতের ভূখণ্ডের ২০০ গজ ভেতরে প্রবেশ করে । এসময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই আহাদ নিহত হন। পরে তাঁর সঙ্গীরা তাঁকে দ্রুত বাংলাদেশে নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ