এক স্কুলছাত্রীর সুইসাইড নোট

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, টাঙ্গাইলঃ   জেলার কালিহাতীতে মায়ের সঙ্গে অভিমান করে বুধবার দুপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। তারা নাম- আখি আক্তার (১৪), সে উপজেলার পারখী গ্রামে আব্দুল লতিফের মেয়ে ও স্থানীয় স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে এলেঙ্গার রাজাবাড়ী রেল ক্রসিংয়ের সামনে পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেয় আখি আক্তার। সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। এসময় তার কাছে একটি চিঠি ও একটি ব্যাগ পাওয়া যায়।

চিঠিতে লেখা ছিল’ ‘আমার নাম : আখি আক্তার, পিতা আ. লতিফ, গ্রাম: পারখী, পোস্ট : বরসরাই, থানা : কালিহাতী, জেলা: টাঙ্গাইল, বিভাগ: ঢাকা। মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথা রাখতে পারলাম না। আমার জীবনে একটা ভুল করে ফেলেছি সে কারণে আমি মৃত্যুকে বেছে নিয়েছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি মরে গেলে আমার কাছে জে জিনিসটি থাকবে সেই জিনিসটি দয়া করে আমার মায়ের কাছে ফিরিয়ে দিবেন আর এই নম্বরে ফোন করে জানিয়ে দিবেন। আপনাদের কাছে এটাই আমার শেষ অনুরোধ। ইতি : আখি, মোবাইলফোন নাম্বার : ০১৭১৫৬২৫৪০৩, ০১৭৭৩৩৬১৯৬২, ০১৭৭২৭২৬৪৬১, ০১৭৭৭৪৮৬৯১২। দয়া করে আমার ফোনটা আমার আম্মুর কাছে দিবেন। দয়া করে আমার ব্যাগটা আমার মায়ের কাছে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ