সহকর্মীর গুলিতে আহত কনস্টেবলের মৃত্যু

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাঙ্গামাটিঃ   জেলার বাঘাইছড়ির সাজেক থানার বাঘাইহাট পুলিশ ফাঁড়িতে সহকর্মীর রাইফেলের গুলিতে আহত কনস্টেবল আনোয়ার হোসেন মারা গেছেন।

চট্টগ্রাম সিএমএইচে দুপুর সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার আমেনা বেগম তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত কনস্টেবলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চৌধুরী জানান, বুধবার সকালে পুলিশ ফাঁড়িতে রেশন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সহকর্মীর রাইফেলের গুলিতে কনস্টেবল আনোয়ার গুলবিদ্ধ হন। প্রথমে তাকে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ