সাংবাদিক হত্যা মামলায় ট্রাস্ট কলেজের অধ্যক্ষ ৪ দিনের রিমান্ডে

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার প্রতিবেদক শাহ আলম মোল্লা সাগর হত্যা মামলায় ট্রাস্ট কলেজের অধ্যক্ষসহ চারজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান বুধবার দুপুরে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন, অধ্যক্ষ বশির আহমেদ ভূঁইয়া ও তার কর্মচারি নজরুল, জাহিদুল ও আনিসুল।পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিলো।

প্রসঙ্গত, গত ২ মার্চ উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়ির উত্তর-পূর্ব পাশ থেকে এ সাংবাদিকের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ বাড়ির ছাদ থেকে সাংবাদিককে ফেলে দিয়ে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ