গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): গোপালগঞ্জ জেলার তিনটি গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই তথ্য জানানো হয়। এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও বদলি করা হয়েছিল।

বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন—টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে সরকার গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদেও পরিবর্তন আনে। এই আদেশের আওতায় ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, গোপালগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে বদলি করে ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্ব প্রদান করা হয়।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দুই কর্মকর্তার নতুন কর্মস্থল চূড়ান্ত করা হয়। এতে ফেনী জেলার তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে বদলি ও পদায়ন করা হয়।

পাশাপাশি, গোপালগঞ্জ জেলার তৎকালীন পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ