চীন-রাশিয়া সম্পর্ক ‘অটুট’: শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২০ মে) : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এ সময় তিনি চীন ও রাশিয়ার সম্পর্ককে ‘অটুট’ বলে উল্লেখ করেছেন।
বুধবার (২০ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
শি জিনপিং পুতিনকে বলেন, ‘বিভিন্ন পরীক্ষা ও প্রতিকূলতার মধ্যেও আমরা ধারাবাহিকভাবে রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয় আরও গভীর করতে সক্ষম হয়েছি। এই স্থিতিশীলতা অটুট রয়েছে।’ সূত্র: এএফপি
মনোয়ারুল হক/
