পায়ে হেটে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ মে) : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (রবিবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সকাল ১০.২০ মিনিটের দিকে সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান।
এসময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
মনোয়ারুল হক/
